শিরোনাম :
নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ ভুইয়ার মাতৃবিয়োগ নরসিংদীর পলাশে বিএনপি নেতার মদদে মাদক ব্যবসা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

নরসিংদীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই

স্টাফ রিপোর্টার : / ৬৫৫ বার
আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

64

নরসিংদীতে পৃথক ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
সদর উপজেলার আলোকবালীর উত্তরপাড়া থেকে প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে শুক্কুর মুন্সীকে (৫৫) আজ রবিবার (২৩ জুলাই) সকালে গ্রেফতার করে নরসিংদী থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া।
গ্রেফতারকৃত শুক্কুর মুন্সী আলোকবালী উত্তর পাড়া হাসিম মিয়ার ছেলে এবং পেশায় পল্লি চিকিৎসক।
পুলিশ বলছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ রবিবার অভিযুক্তের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।

আলোকবালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ইউসুফ আলী জানান, গত শুক্রবার সকাল ১১ টার দিকে ওই এলাকার একটি মাদ্রাসায় জোরপূর্বক ধর্ষণ করে। মাদ্রাসাটিতে মেয়েদের পড়ানো হয় এবং ওই প্রতিষ্ঠান সে নিজেই কয়েক বছর আগে প্রতিষ্ঠা করেছে। ভুক্তভোগী মেয়েটি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত। পরে, বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে, পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আজ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী এ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছে। আমরা তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। তাছাড়াও, মাদ্রাসার মেয়েদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে কিনা, আমরা খোজ খবর নিচ্ছি।”
অন্য দিকে, শিবপুরে উ তরুণী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা খোকন মিয়া (৫০) কে আটক করছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার ধানুয়া কাজীবাড়ী এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীর মা নার্গিস বেগম বাদী হয়ে নিজ স্বামীকে আসামি করে শিবপুর থানায় একটি ধর্ষণ লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত খোকন মিয়া উপজেলার পুটিয়া ইউনিয়রে তেলিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়, খোকনের দ্বিতীয় সংসারের মেয়ে তরুণীর সাথে একমাস পূর্বে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে মাকে না বলার জন্য মেয়েকে বিভিন্ন ভাবে ভয়তীতি দেখায়। তখন ভয়ে কাউকে কিছু বলেনি গত ২০ জুলাই রাত অনুমান ৯ ঘটিকার সময় ভিকটিম খাওয়া দাওয়া করে খাটে ঘুমাইয়া ছিল। এসময় স্বামী-স্ত্রী মাটিতে বিছানা করে ঘুমাইয়া ছিল।
কিন্তু সে আবার ধর্ষণের চেষ্টা করিলে ভুক্তভোগীর চিৎকারে ঘুম ভাঙ্গলে খোকন পালিয়ে যায়। পরে ভিকটিম তার মাকে আগের ধর্ষণের ঘটনা সহ ঘটনার বিবরন জানালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় অভিযোগ দিলে অভিযুক্তকে আটক করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক হুমায়ুন জানান, ভিকটিমের মা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত খোকন মিয়া গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ