শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

নরসিংদী সদর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও গুণীজন সংবর্ধনা প্রদান

মাইনউদ্দিন সরকার / ৮৭৩ বার
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

208

শনিবার ( ২২ জুলাই) সকাল থেকে দিনব্যাপী শিবপুর উপজেলার পুটিয়ায় আবেদ ভিলা বাগান বাড়িতে ক্লাবের সকল সদস্যদের নিয়ে বাৎসরিক বনভোজন এবং গুণীজন সংবর্ধনা প্রদান করেছে নরসিংদী সদর প্রেসক্লাব।

নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ কাউছার হোসাইন এর সভাপতিত্বে বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের চেতনার পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নরসিংদী সদর প্রেসক্লাবের উপদেষ্টা এবিএম আজরাফ টিপু, ক্লাবের উপদেষ্টা জয়নাল আবেদীন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নুর উদ্দিন,শিবপুর প্রেসক্লাবের আহবায়ক কামাল প্রধান, শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস এম আরিফুল হাসান, আঞ্চলিক সাংবাদিক সংস্থার সভাপতি কাজী আঃ হামিদ,সাধারণ সম্পাদক নুরুজ্জামান পিটু,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশিদ, সাবেক সভাপতি মেহেদী হাসান রিপন,বিএমইউজের ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ ছাবির উদ্দিন রাজু প্রমুখ। নরসিংদী সদর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাসুদ রানা বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ সভাপতি ডা: শরীফ, যুগ্ম সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক মাইন উদ্দিন সরকার, ক্রীড়া সম্পাদক বাবুল চৌধুরী, নির্বাহী সদস্য রমজান আলী প্রামানিক সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। সফল সংগঠক হিসেবে বিএমইউজের কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ, নরসিংদী জেলার শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে এবিএম আজরাফ টিপু, রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ ফরাজিকে গুণিজন সংবর্ধনা দেওয়া হয়।
দুপুরে খাবার খেয়ে আমন্ত্রিত অতিথি ও ক্লাবের সদস্যদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সভাপতি তার বক্তব্যে সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে বনভোজন সমাপ্ত করেন।



Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ