শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে বিপুল পরিমাণের ফেন্সিডিল উদ্ধার! আটক-২

স্টাফ রিপোর্টার / ৭৩২ বার
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

109

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর এলাকা হতে দুইশত ত্রিশ বোতল ফেন্সিডিল সহ ফালান ও মনির মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার (১৯ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ ডিবির উপপরিদর্শক মোঃ নঈমুল ইসলাম মোস্তাক তথ্যটি নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন সময়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৯ জুলাই) সকাল সাড়ে ৭টায় জেলা গোয়েন্দ পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এর নেতৃত্বে উপপরিদর্শক মোঃ নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান পরিচালনা করে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর (ঢাকা-সিলেট) মহাসড়কে মদিনা জুট মিলের সামনে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে মনোহরদী থানার নয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে ফালান(২১) ও একই থানার বীরগাঁও গ্রামের নয়ন মিয়ার ছেলে মনির হোসেন (১৯) কে ২৩০ (দুইশ ত্রিশ) বোতল ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও একটি পিকভ্যানসহ আটক করেন। তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিদ্বয় এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা অন্য জেলা থেকে মাদক ক্রয় করে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করত। আটককৃত মাদক কারবারি ফালানের বিরুদ্ধে ইতিপূর্বে মনোহরদী থানায় মাদক আইনে মামলা রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ