বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

অসহায় গরিবের টিসিবি পণ্য প্রান্ত চেয়ারম্যানের পকেটে

স্টাফ রিপোর্টার / ১১১৪ বার
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

152

অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত এর বিরুদ্ধে। যোগসাজশ ও কৌশলে অনেক কার্ডধারী গ্রাহকদের কাছে কার্ড বিতরণ না করে,সেই কার্ডের পণ্য উচ্চমূল্যে দোকানিদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। মেহের পাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পণ্য বিতরণের সময় গণমাধ্যম কর্মীরা নরসিংদী শহরের ভেলানগর এলাকার মাসুম নামে এক ব্যবসায়ীকে ১৫ টি কার্ডের পণ্য নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যবসায়ী ডিলারের নাম বলেন। ডিলারের নিকট জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যান কর্তৃক কার্ড ইস্যু হয়েছে। সেই কার্ড যারা নিয়ে আসবে তাদেরকই আমার পণ্য দিয়ে দেই। এখন চেয়ারম্যানকে জিজ্ঞেস করুন। এব্যপারে চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত’র সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ