শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

নরসিংদী জেলা বিএনপির পদযাত্রা মাধবদীতে, একাংশের সমালোচনা

স্টাফ রিপোর্টার / ৮৩১ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

113

সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি কেন্দ্রীয় কমিটি ঘোষিত এক দফা এক দাবীতে নরসিংদীতে পদযাত্রা করেছে জেলা বিএনপি। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে মাধবদী শহরে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য সচিব মনজুর এলাহীর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী পুরাতন বাসস্ট্যান্ড থেকে পদযাত্রাটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিন করে ফায়ার সার্ভিস সংলগ্ন খালি মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা কর্মসুচি শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন,যুগ্ম আহ্বায়ক সরদার শাখাওয়াত হোসেন বকুল,সদস্য সচিব মনজুর এলাহী ,আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু,আবু সালেহ চৌধুরী,মনিরুল হক জাবেদ,কবির হোসেন, মহসিন হোসাইন বিদুৎ,সোলেমান কমিশনার,আনোয়ার হোসেন আনুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,সরকার পতন এখন সময়ের ব্যাপার। স্বৈরাচার সরকার ক্ষমতার লোভে বেপরোয়া হয়ে গেছে। সরকার পতনের এক দফা এক দাবীতে আমাদের শান্তিপুর্ন কর্মসুচি পদযাত্রা বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র করে চলছে। নরসিংদী পৌর শহরে পদযাত্রা করার চেষ্টা করেও স্থানীয় প্রশাসনের অনুমতি মেলেনি। তাই আমরা আজকে মাধবদীতে কর্মসুচি পালন করছি, এখানেও দলীয় লোকজন দিয়ে বাধা প্রদান করেছে। কিন্তু বাধা প্রদান করে আমাদের আন্দোলন রুখতে পারবেনা।

তবে বিএনপির একাংশ নরসিংদী সদর রেখে মাধবদী শহরে পদযাত্রা করার সমালোচনায় ব্যস্ত। তাদের দাবী সরকারের শেষ সময়ে যদি জেলার প্রাণকেন্দ্র সদরে কোন আন্দোলন সংগ্রাম করতে না পারি, সেটা আগামী নির্বাচনে প্রভাব পড়তে পারে। তাই আমাদের এখন থেকে সদরের প্রাণকেন্দ্রে কর্মসুচি পালনের প্রস্তুতি নিতে হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ