শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নূর-ই আলম মোল্লা ছিল বিএনপির একজন নিবেদিত প্রাণ –মনজুর এলাহী

স্টাফ রিপোর্টার : / ৬৪২ বার
আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

126

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, নূর-ই আলম মোল্লা ছিল বিএনপির একজন নিবেদিত প্রাণ। তাকে দলের যে কোন কাজকর্ম করার দায়িত্ব দিলে গুরুত্বসহকারে কাজটি করেদিত। সে ছাত্রদল, যুবদল, বিএনপির সাংগঠনিক কাজ করে গেছে। তার সাংগঠনিক দক্ষতা যেমন ছিল তেমনি সকল মানুষের সাথে তার ছিল সুসম্পর্ক।


তিনি শিবপুর উপজেলা যুবদলের আমৃত্যু আহ্বায়ক নূর-ই আলম মোল্লার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার (১৪ জুলাই) বিকালে মরহুমের বাড়ি সংলগ্ন ধানুয়াস্থ একটি মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ। উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোজাম্মেল হক মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাছুম মোল্লা, সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন মামুন প্রমুখ। এরপূর্বে প্রয়াত নূরে আলম মোল্লার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসীন হোসাইন বিদ্যুৎ, শিবপুর উপজেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম মোল্লা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ