শিরোনাম :
সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার শিক্ষানুরাগী না ব্যবসায়ী কাদির মোল্লা? তাহেরীকে ঘিরে উত্তেজনা, অপপ্রচারের প্রতিবাদে নরসিংদীতে সংবাদ সম্মেলন পেখম লাগিয়ে ময়ূর সাজতে চায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজ অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

রায়পুরাতে বিপুল পরিমাণের ইয়াবা উদ্ধার! আটক-১

স্টাফ রিপোর্টার / ৮৪৪ বার
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

167

নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর এলাকা হতে ১০১০ (একহাজার দশ পিস) ইয়াবাসহ স্বপন মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।
শনিবার (১৫ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।
এসময় তিনি জানান, জেলা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন সময়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৩ টায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এর নেতৃত্বে উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান পরিচালনা করে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর পশ্চিম পাড়া (কুমড়া বিল) গ্রাম হতে অত্র গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ স্বপন মিয়া (৪৫) কে ১,০১০ (একহাজার দশ) পিস ইয়াবাসহ আটক করেন।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। সে অন্য জেলা থেকে মাদক ক্রয় করে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করত। এর আগেও সে মাদকসহ বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো। তার বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক, হত্যার চেষ্টা ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ