শিরোনাম :
শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————– শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

রায়পুরাতে গ্রীনএগ্রো ফার্মে প্রাকৃতিক উপায়ে পরিচর্যায় কোরবানির জন্য ১৫০ টি গরুও মহিষ প্রস্তুত

মাইনউদ্দিন সরকার / ৯২০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

181

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো “নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের চরমধুয়া গ্রীণ এগ্রো ফার্ম কোন ধরনের রাসায়নিক ও মানব দেহের জন্য ক্ষতিকর ঔষুধ প্রয়োগ ছাড়াই সর্ম্পূণ শতভাগ প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত গরু কোরবানির জন্য সর্ম্পূণ দেশীয় পদ্ধতিতে উন্নতজাতের দেশীয় খাবারের মাধ্যমে গরু লালন পালন করা হচ্ছে।
গ্রীন এগ্রো ফার্মে ৯শত কেজি থেকে ২শত কেজি ওজনের গরু পাওয়া যাচ্ছে যা ক্রেতাদের পছন্দনীয়, মাঝারী সাইজের গরু প্রতি কেজি ৫শত টাকা এবং বড় সাইজের গরু ৫শত ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এ বছরও গরু খুচরাও পাইকারী কোরবানির জন্য গ্রীন এগ্রো ফার্ম থেকে সরাসরি ক্রয় করতে প্রতিদিন ক্রেতারা ভিড় করছেন।গ্রীণ এগ্রো ফার্ম এর মালিক চেয়ারম্আযান আহসান সিকদার বলেন, আমাদের ফার্মে ৯শত কেজি থেকে ২শত কেজি ওজনের গরু পাওয়া রয়েছে।শতভাগ প্রাকৃতি উপয়ে কোরবানীর গরু প্রস্তুত করা হচ্ছে।
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের চরমধুয়া গ্রীণ এগ্রো ফার্মের মালিক,চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান সিকদার এর প্রচেষ্টায় সর্ম্পূণ প্রাকৃতিকভাবে স্বাস্থ্যসম্মত ১৫০টি বড় গরু ও ১১টি মহিষ কোরবানির জন্য প্রস্তুত করেছেন। গ্রীণ এগ্রো ফার্ম ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে দেশ-বিদেশী ক্রেতাদের আস্তা অর্জন করেছেন।
প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পর্যায়ে বড় গরু পালন করে প্রথম স্থান লাভ করে পুরস্কৃত হয়েছেন গ্রীণ এগ্রো ফার্মের মালিক আহসান সিকদার। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো নরসিংদীর খামারীরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্য সম্মত গরু ,মহিষ, ছাগল ও ভেড়া মোটাতাজা করছেন। শেষ মূহূর্তে পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন গ্রীণ এগ্রো ফার্ম এর লোকজন।
গ্রীণ এগ্রো ফার্ম মানুষের চাহিদা অনুযায়ী ১ লক্ষ টাকা থেকে শুরু করে ৯ লক্ষ টাকার মূল্যের গরু প্রস্তুত করা হয়েছে। প্রত্যেকটি গরুকে কাঁচা ঘাস,খড়,তিলের খৈল,ছোলার খলৈ, মসুুরী ডালের খৈল, মটরসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। সর্ম্পূণ প্রাকৃতিকভাবে স্বাস্থ্যসম্মত এসব গরু মোটাতাজা করা হয়েছে।
দেশীয় গরুর চাহিদা থাকায় এর মধ্যে প্রতিদিন খামার পরর্দিশনে আসছেন ক্রেতারা। এ খামার থেকে গরু ক্রয় করে কোরবানী দিতে আগ্রহ প্রকাশ করছে অনেক ক্রেতারা। অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিভিন্ন গরুর পাইকার ও কোরবানি ওলারা গ্রীন এগ্রো ফার্মে থেকে গরু ক্রয় করছেন।
প্রায় অর্ধেক গরু খামারেই বিক্রি হচ্ছে। গ্রীন এগ্রো ফার্মের গরু বাজারেও অনেক চাহিদা রয়েছে। তবে এবার ঈদে বিদেশী গরু র্সম্পূণরূপে আমদানী বন্ধ করা হলে দেশীয় খামারীরা এবার ঈদে লাভবান হবে ।
এছাড়া এবছর ভাল বিক্রি হলে আগামীতে গরু খামারের মাঝারী ও ক্ষুদ্র উদ্যোক্তরা আরো খামার তৈয়রী করতে আগ্রহী হবেন।
তিনি আরো বলেন, গ্রীন এগ্রো ফার্মের লাভের একটি অংশ এলাকার সামাজিক উন্নয়ন ও অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার কাজে ব্যায় করা হচ্ছে। গ্রীন এগ্রো ফার্ম সব সময় যাতে অসহায় মানুষের পাশে থাকতে পারে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। যোগাযোগর জন্য মোবাইল-০১৭২৬-৮০১৬৪৭

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ