শিরোনাম :
নোটেড আর গট ইট এ সীমাবদ্ধ জেলা প্রশাসক ! পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

শিবপুরে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা

শিবপুর প্রতিনিধি: / ৮০৬ বার
আপডেট : বুধবার, ২১ জুন, ২০২৩

256

নরসিংদীর শিবপুরে শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম শাহনওয়াজ দিলরুবা খানকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে শিবপুর প্রেস ক্লাবের আয়োজনে শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবপুরের কৃতি সন্তান বেগম শাহনওয়াজ দিলরুবা খান। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাত। শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা। বিশেষ আলোচক ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক এ বি এম আজরাফ টিপু, তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম বশির, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ, দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার সম্পাদক কাজী আনোয়ার কামাল, নরসিংদী সম্পাদক পরিষদের সভাপতি মোঃ জয়নুল আবেদীন, শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোঃ আলমগীর, নরসিংদী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত, কুমরাদী দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল। অনুষ্ঠানে শিবপুর প্রেস ক্লাবের স্মরণিকা “সম্প্রীতি” এর মোড়ক উন্মোচন করেন অতিথিগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন জাতীয় শিল্পী ইফাত রাখিল রাতিন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ