শিরোনাম :
নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা জিসাসের যুগ্ম সম্পাদক হলেন মমিনুর রশীদ শাইন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথনে দেশের প্রতিযোগীদের উৎসাহ যোগাতে ঐতিহাসিক ব্রান্ডেন বুর্গার গেটে মিসেস মোশারফ হোসেন ভুঁইয়া

প্রতিনিধির নাম / ১১৮০ বার
আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

253

চেতনা রিপোর্টঃ বিশ্বের প্রায় ১৫০টির বেশি দেশের ৪৮ হাজার দৌড়বিদদের নিয়ে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথনে লাল সবুজের পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করেছেন ৭ জন বাংলাদেশী। রাজধানীর ঐতিহাসিক উন্টারডেন লিনডেন থেকে শুরু হয়ে ঐতিহাসিক ব্রান্ডেন বুর্গার গেটে এসে শেষ হয় এই ম্যারাথন দৌঁড়। রোববার সকাল থেকেই সকল প্রতিযোগীদের সমর্থন দিতে শহরের ঐতিহাসিক ও নানা গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হন কমপক্ষে ১০ লাখ দেশি-বিদেশি পর্যটক। ছিল বাংলাদেশি প্রতিযোগীদের উৎসাহ দিতে আসা প্রবাসীরাও। বিশ্বের অন্যতম সুপরিচিত এই ম্যারাথনকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ।

বার্লিনের ৪৯তম দূরপাল্লার এই ম্যারাথন দৌড়ে বাংলাদেশের পতাকা হাতে অংশ নেন ৭ জন। ব্যক্তিগত ও বাংলাদেশের হয়ে রেকর্ড টাইমিং করেছেন আয়রনম্যান খ্যাত মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। ৪২ দশমিক ১ শত ৯৫ কিলোমিটারের ট্র্যাক শেষ করতে তিনি সময় নেন ২ ঘণ্টা ৫১ মিনিট। ব্যক্তিগত ও দেশের হয়ে এদিন দৌড়েছেন ১২৪টি আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ৫৮ বছর বয়সী ক্রীড়াবিদ শিব শংকর পাল। লাল সবুজের পতাকা হাতে সাড়ে তিন ঘণ্টায় ফিনিশিং লাইন শেষ করেন তিনি। বাংলাদেশের ম্যারাথনের অন্যতম প্রতিযোগী আব্দুল্লাহ আল রাশেদ পুরো ট্র্যাক শেষ করতে সময় নেন প্রায় ৪ ঘণ্টার কিছু বেশি। লাল সবুজের পতাকা হাতে নিয়ে আন্তর্জাতিক এই ম্যারাথনে অংশ করতে পেরে গর্বিত প্রতিযোগীরা।

আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে তুলে ধরতে পারাটা সব সময়ের জন্য গর্বের বিষয় বলে জানান তারা। ৪২ কিলোমিটার ট্র্যাক অতিক্রম করে এবারের ম্যারাথনে মাত্র ২ ঘণ্টা ২ মিনিট ৪২ সেকেন্ডে প্রথম শিরোপা জিতে নেন ৩৮ বছর বয়সী কেনিয়ান দৌড়বিদ ইলিয়ুড কিপশোগে। আর ২ ঘণ্টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে নারীদের মধ্যে প্রথম হয়েছেন ইথিওপিয়ার টিগিস্ট আসেফা। বার্লিন বিএমডব্লিউ আন্তর্জাতিক ম্যারাথন দৌঁড়ে দেশের প্রতিযোগীদের সমর্থন ও উৎসাহ যোগাতে ঐতিহাসিক ব্রান্ডেন বুর্গার গেটে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূইয়া’র স্ত্রী মিসেস ভুঁইয়া ও প্রতিযোগী শিব শংকর পালের পরিবারসহ প্রবাসী বাংলাদেশীরা।

শিব শংকর পালই একমাত্র বাংলাদেশি। যিনি আন্তর্জাতিক ম্যারাথনে শতাধিকবার অংশগ্রহণের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন । ১১৮টি ম্যারাথনে বাংলাদেশের পতাকা উড়াতে পেরে উচ্ছ্বসিত ৫৭ বছর বয়সী শিব শংকর পাল। জার্মানির মিউনিখ শহরের একজন সফল ব্যবসায়ী তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ