শিরোনাম :
শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————– শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি

স্টাফ রিপোর্টার / ৩০ বার
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

50

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বিদায় জানিয়েছে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে এই বিদায় উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের গভর্নিং বডির সভাপতি ও নরসিংদী শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।


প্রধান অতিথির বক্তব্যে মনজুর এলাহী বলেন, নরসিংদীতে শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ। এই কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধার হাত ধরেই শিক্ষা নগরী হিসেবে নরসিংদীর সুনাম সারাদেশে ছড়িয়েছে। এই প্রতিষ্ঠানে শুধু এ প্লাস সনদ নয় এ প্লাস মানুষ তৈরী হয়। আশাকরি আজকের বিদায়ী শিক্ষার্থীরা একজন ভালো মানুষ ও সফলতা অর্জন করেই বিদায় নিতে যাচ্ছে। আমি দেশের সকল এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করছি।
আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী আবেদ টেক্সটাইলের পরিচালক মাহবুবুর রহমান মনির, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সমাজ সেবক ফারুক সরকারসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ