
নরসিংদী জেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দেশ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি নূরে আলম রনির বাবা মরহুম মো: জাকির হোসেন এবং দৈনিক ঢাকার ডাক পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মো: ফরিদুজ্জামানের মা মরহুমা সাইকুন্নেসার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নরসিংদী জেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহণ করেন, ক্লাবের সাধারণ সম্পাদক সজল ভূইয়া, সহ-সভাপতি এবিএম আজরাফ টিপু, শফিকুল ইসলাম মতি, আশিকুর রহমান, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ মাইনউদ্দিন সরকার, আল আমিন,হৃদয় এস সরকার, লিটন খন্দকার, মাহবুব হোসেন মামুন,নুরে আলম রনি,ফরিদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা।
আলোচনা সভা শেষে মরহুম মো: জাকির হোসেন ও মরহুমা সাইকুন্নেসার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এ সময় নরসিংদী জেলা প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।