শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

নরসিংদীর সন্তান রুপু আহম্মেদের জাপানে বিশ্ব কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ

স্টাফ রিপোর্টার / ৭১৪ বার
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

528

বিশ্ব শোতোকান কারাতে-ডো ফেডারেশন (W.S.K.F) আয়োজিত আন্তর্জাতিক কারাতে সেমিনার ও চ্যাম্পিয়নশিপ জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে। এ মহা-আয়োজনে বিশ্বের প্রায় ৪০টি দেশ থেকে খ্যাতিমান কারাতে প্রশিক্ষক ও খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে বাংলাদেশ সোতোকান কারাতে-ডো অ্যাসোসিয়েশন (কিউকাই) অনুমোদিত একটি ৬ সদস্যের দল। টিমটি বাংলাদেশের কারাতে উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশকে গৌরবান্বিত করার অঙ্গীকার নিয়ে জাপানে অংশগ্রহণ করছে।
নরসিংদীর গর্ব, রুপু আহমেদ এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে।
এ ব্যাপারে রুপু আহমেদ বলেন, আমি ব্যক্তিগতভাবে অনেক কষ্ট করেও জাপানে উচ্চতর কারাতে প্রশিক্ষণ নিচ্ছি। আমার লক্ষ্য এই জ্ঞান ও অভিজ্ঞতা নরসিংদী জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া। আমি চাই, আমার দেখানো পথ অনুসরণ করে বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করবে, লাল-সবুজের পতাকা বিশ্বের প্রতিটি মানচিত্রে উড়াবে। এতে আমাদের তরুণ প্রজন্ম হবে সুশৃঙ্খল, আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমে উজ্জীবিত হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ