শিরোনাম :
শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————– শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

নরসিংদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৬৬৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

407

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জামায়াতের অপ-রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা যুবদল।
আজ বৃহস্পতিবার বিকেলে শহরের ভেলানগর তাহমিদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি সদর উপজেলা পরিষদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ।
এসময় জেলা যুবদলের ভিপি ইলিয়াস হোসেন, মাসুদ রানা হাসিবুল,আব্দুর রউফ ফকির রনি, আনন্দ, ফয়সাল মুন্না,শামীম সরকারসহ বিভিন্ন উপজেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীর নেতাদের হুশিয়ারী করে বলেন, বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কোন কটুক্তি করলে, যুবদলের নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। তাই বিএনপির বিরুদ্ধে অপ রাজনীতির চেষ্টা থেকে বিরত থাকুন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ