শিরোনাম :
অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

নরসিংদীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬৭৬ বার
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

293

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে করনীয় শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসক হলরুমে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১)খোন্দকার মোস্তাফিজুর রহমান।
নরসিংদী জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী’র সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম , নরসিংদীর সিভিল সার্জন ডা.আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন।
সেমিনারের শুরুতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক সামছুল আলম।
সেমিনারে অংশগ্রহণ করেন, নরসিংদী জেলার বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ইমাম,যুবক,ছাত্র ও সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ