শিরোনাম :
অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

একদিন ছুটি নিলেই মিলবে ৪ দিনের ছুটি

স্টাফ রিপোর্টার / ৫০২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

144

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আগামী ২৬ আগস্ট (সোমবার)। দিনটি উপলক্ষ্যে সেদিন সরকারি ছুটি থাকবে। এই ছুটির একদিন আগে সাপ্তাহিক দুই দিনের ছুটি রয়েছে। এতে করে মাঝের ওই একদিন ছুটি নিলেই মোট চারদিনের লম্বা ছুটি পাবেন সরকারি ও ব্যাংক কর্মচারীরা।
অর্থাৎ শুক্র ও শনিবার (২৩ ও ২৪ আগস্ট) এমনিতেই সাপ্তাহিক ছুটি। এরপর মাঝে রোববার (২৫ আগস্ট) আবার অফিস খোলা। সেক্ষেত্রে সেদিন ছুটি নিলেই শুক্র, শনি, রোব ও সোমবার টানা চারদিন ছুটি কাটাতে পারবেন সরকারি ও ব্যাংক কর্মচারীরা।
এর আগে, গত বছরের ২৫ অক্টোবর ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তখন জানানো হয়, ২০২৪ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে দুই দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ