শিরোনাম :
অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে…..
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় মা ও শিশু নিহত, আহত আরেক শিশু

স্টাফ রিপোর্টার / ৭৩৫ বার
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

199

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা ও শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও এক শিশু সন্তান। শনিবার (১৩ জলাই) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী রেলস্টেশনে রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা বেগম (২৮), ও তার কন্যা শিশু মাইমুনা (৩)। আহত অপর শিশু সিনহা (৪)কে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নরসিংদী বাজারে কেনাকাটা শেষে ৩ ‍ও ৪ বছরের দুই কণ্যা সন্তানসহ অপর এক শিশু ভাগ্নেকে নিয়ে নরসিংদী রেলস্টেশনে আসেন মা সাবিনা বেগম। শিশুদের ঘুরাঘুরি ও খেলা করার এক পর্যায়ে রেলস্টেশন প্লাটফর্ম ছেড়ে রেললাইনের পাশে দুই শিশু সন্তানকে নিয়ে ছবি তুলছিলেন মা সাবিনা বেগম।
এসময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের হর্ণের শব্দ শুনে দৌড় দেয় শিশু সন্তান সিনহা। তাকে বাঁচাতে কোলে থাকা শিশু সন্তান মাইমুনাকে নিয়ে এগিয়ে যান মা সাবিনা বেগম। এসময় ট্রেনের সাথে ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মা সাবিনা বেগম ও কোলে থাকা শিশু সন্তান মাইমুনা। গুরুতর আহত হয় অপর সন্তান সিনহা। 
স্থানীয়রা আহত শিশু সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠায়।  
হতাহতদের সাথে আসা প্রত্যক্ষদর্শী ১২ বছর বয়সী তামিম জানায়, মামী সাবিনা বেগম ও দুই মামাতো বোনকে নিয়ে নরসিংদী বাজারে কেনাকাটা শেষে স্টেশনে আসেন তারা। এসময় স্টেশন হয়ে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার কথা ছিল তাদের। এক পর্যায়ে রেললাইনে ছবি তুলতে গেলে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় মামী ও এক মামাতো বোন মারা যায়। আহত অপর মামাতো বোন লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।   
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: শহিদুল্লাহ বলেন, অসচেতনতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ