শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

শিবপুরে ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট চালু করণ বিষয়ে মতবিমিয় সভা

স্টাফ রিপোর্টার / ৬৮৪ বার
আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

170

শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের কাচারীতে “ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট”চালু করণ বিষয়ে মতবিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় ফিরোজা আরিফ মহিলা উন্নয়ন সংস্থা ও ফিরোজা আরিফ ফাউন্ডেশন এর আয়োজনে ও ফিরোজা আরিফ যুব উন্নয়ন সংস্থা ও গাঁও সংঘের সহযোগিতায় অত্র ইনষ্টিটিউট কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান। ফিরোজা আরিফ টেকনিক্যাল ট্রেনিং ইনষ্টিটিউট এর সভাপতি মোঃ রহমত উল্লাহ ভূইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান, শিবপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মো: আলমগীর, সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরউদ্দিন দর্জি, দত্তেরগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খান, অত্র ইনষ্টিটিউট এর উপদেষ্টা আব্দুল হান্নান মোল্লা প্রমুখ। সভায় শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাবেক সেক্রেটারী এস এম আরিফুল হাসাব সহ এলাকার এবং আশপাশের স্কুল ও মাদ্রাসার শিক্ষকগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ