শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক

মাইনউদ্দিন সরকার / ১৩০ বার
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

175

নরসিংদী সদর হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১)।
রবিবার (১৯ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন, ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।

র‍্যাব-১১ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, সরকারি হাসপাতাল গুলোতে কোনরকম বাঁধা বিঘ্ন ছাড়াই রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং দালালদের দৌরাত্ম রোধ করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনডিসি সারোয়ার আলম এর নেতৃত্বে  র‍্যাব, পুলিশের সমন্বয়ে একটি দল নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে ১২ জন চিহ্নিত দালালকে আটক করতে সক্ষম হন। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ