নরসিংদী সদর উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষ “মেঘনা”-তে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার।
নরসিংদী সদর উপজেলা পরিষদের কর্মকর্তা,নরসিংদী ও মাধবদী পৌরসভার কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের অংশগ্রহণে
মতবিনিময় সভায় দপ্তরভিত্তিক বিভিন্ন কার্যক্রম,সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে অবগত করেন, প্রধান অতিথি খায়রুল কবির খোকন এমপিকে।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন সবার উদ্দেশ্য জনগুরুত্বপূর্ণ ও দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় মতবিনিময় সভায় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,সদর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।