নরসিংদীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।
রবিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের ওসি এরশাদ উল্লাহ’র নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম ও ওবায়েদ উল্লাহসহ একটি টিম নরসিংদী মডেল থানার সাহেপ্রতাব মাছিমপুরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ কোহিনুর বেগম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটককৃত কোহিনূর বেগম সদর উপজেলার মাধবদী থানার কুড়েরপাড় গ্রামের মৃত মোতালিব মিয়ার মেয়ে।
ওসি এরশাদ উল্লাহ জানান, আটককৃত কোহিনূর বেগম দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদে, রবিবার রাতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক স্যারের নির্দেশনায়, অভিযান চালিয়ে তাকে ৫০০ পিস ইয়াবাসহ আটক করেছি। আটককৃতের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।