রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

নরসিংদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাইনউদ্দিন সরকার / ৩২ বার
আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

39

বিনম্র শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় নরসিংদীতে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার,নরসিংদী সরকারী কলেজ শহীদ মিনার ও সাটিরপাড়া পৌর শহীদ মিনারসহ জেলার বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

নরসিংদী মোছলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন এর নেতৃত্বে জেলা প্রশাসন। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক এর নেতৃত্বে জেলা পুলিশ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পর্যায়ক্রমে সিভিল সার্জন ডা: আমিরুল হক শামীম এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, বীর মুক্তিযুদ্ধা আরমান ভূইয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, ও পারভীন বেগম এর নেতৃত্বে জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি , জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা পুষ্পস্তবক অর্পণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ