নরসিংদীর শিবপুর উপজেলার লালখারটেক মাদরাসায়ে তাইসীরুল কুরআন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,পুরষ্কার বিতরণ ও ছাত্রদের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকে মাদরাসা প্রাঙ্গণের খোলা মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনি ইলেকট্রিক এন্ড এলেকট্রনিকস এবং এম ভিশন হাইটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মনির হোসাইন। মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ক্বারী মোহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার সোহরাব হোসেন খান বাধন, বিশিষ্ঠ সমাজ সেবক জাহাঙ্গীর ভুইয়া,বাচ্চু মিয়াসহ মাদরাসার শিক্ষকগণ।
বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিযোগীতা এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর প্রদর্শনী শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগণ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মনির হোসাইন বলেন, এম ভিশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার প্রসার ঘটাতে সর্বদা সহযোগীতা করে আসছে। আগামীতেও শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে সহযোগীতার হাত বাড়াবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষৎ। এই ভবিষৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে আমাদের এগিয়ে আসতে হবে।