শিরোনাম :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

নরসিংদীর মেঘনা নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৩২৯ বার
আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

408

নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীর লঞ্চ ঘাট থেকে অজ্ঞাত এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত পোদ্দার সংবাদ পেয়ে লঞ্চ ঘাটে বিআইডব্লিউ পোল্টনের পূর্ব পাশে অজ্ঞাত এই মহিলার লাশ উদ্ধার করেন।
পরে অজ্ঞাতনামা লাশের সুরত হাল প্রতিবেদন সহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
তদন্তকারী অফিসার এস আই আলাওল অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তকরণসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন করছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ