বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

নরসিংদী আইনজীবী সহকারী সমিতির সভাপতি রোস্তম সম্পাদক রফিক

স্টাফ রিপোর্টার / ২৩৭ বার
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

119

নরসিংদী জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ উদ্দীপনার নির্বাচনে ১২৭ ভোট পেয়ে রোস্তম আলী সভাপতি নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দ্বী খোরশেদুল আলম পেয়েছেন ১২৪ ভোট। ১৫৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম । নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদুল কবীর পেয়েছেন ৯৫ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন জানান, রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ হয়। সমিতির ২৫৯ জন ভোটারের মধ্যে ২৫৫ জন ভোটার ভোট প্রদান করেন। সহসভাপতি হিসেবে সাইফুল ইসলাম জোকাব পুর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিজয়ী সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তী সময়ে জন্য ১ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১ জন প্রচার সম্পাদক ও ৩ জন কার্যকরী সদস্য বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।
নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাহতাবউদ্দিন ও জামিল হোসেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ