শিরোনাম :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

নরসিংদী জেলা পুলিশের অভিযানে মাদকসহ আটক ৫৫

মাইনউদ্দিন সরকার / ৩৭০ বার
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

221

নরসিংদীতে অপরাধ দমনে জেলা পুলিশের অভিযানে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে ৫৫ জনকে গ্রেফতার করেছে ।
পুলিশ মেনহাজুল আলম জানান, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিতের অংশ হিসেবে জেলার সব থানা ও ইউনিটকে মাঠে থাকতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের একাধিক টিম টানা অভিযান পরিচালনা করে,
মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বিভিন্ন অপরাধে ও গ্রেফতার পরোয়ানামুলে আরো ৫২ জনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, অপরাধ দমনে তৎপরতা অব্যাহত থাকবে এবং মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ