শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সহযোগীতা করুন,পরিবর্তন দিবো : নরসিংদীর নবাগত পুলিশ সুপার

মাইনউদ্দিন সরকার / ৬২৮ বার
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

364

আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে, মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ ও যানজটমুক্ত শহর গড়তে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। জনগণের সাথে কথা বলছি, কোথায় কি সমস্যা, কি কারণে ঘটছে, সমস্যা চিহ্নিত করে, সমাধান করার চেষ্টা করছি। জেলার কোথায় কি ধরনের অপরাধ সংঘটিত হয়, আমরা সেসব সমস্যা রোধেও কাজ করছি। গুজবে কান দিবেন না, সহযোগীতা করুন, পরিবর্তন উপহার দিবো। নরসিংদীর সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভায় উপরোক্ত আহ্বান জানান, নরসিংদীর নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম জেলার আইন শৃংখলা সম্পর্কে বলেন, চলতি মাসে জেলায় পৃথক পৃথক পাঁচটি ঘটনায় সাত জন খুনের ঘটনার মধ্যে পারিবারিক দ্বন্দ্বে তিন জন, ব্যবসায়ীক দ্বন্দ্বে এক জন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন জন খুন হয়েছে। এসকল ঘটনায় ছয়টি মামলা করা হয়েছে এবং ইতোমধ্যে আট জনকে গ্রেপ্তার করা হয়। বাকী আসামীদের গ্রেপ্তারেও পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলার পুলিশের টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা রয়েছে। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। পরিবর্তনের লক্ষে কাজ করছি, সময় দিন, সহযোগীতা করুন, সন্ত্রাস,চাঁদাবাজ,মাদক ও যানজটমুক্ত নরসিংদী উপহার দিবো। এসময় সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুষ্ঠু-সুন্দর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।
সাংবাদিকদের পক্ষ থেকে জেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মতি,সাধারণ সম্পাদক আশিকুর রহমান,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদীর সভাপতি মুস্তাফিজুর রহমান, সহ-সভাপতি মাইনউদ্দিন সরকার,সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক কামাল হোসেন,সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ