বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

নরসিংদীতে ডিবির হাতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার / ৮৩৬ বার
আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

434

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নিশান গাড়ী জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন,নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ওসি এরশাদ উল্লাহ।
তিনি জানান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান স্যারের নির্দেশনায়,পরিদর্শক এরশাদ উল্লাহ’র নেতৃত্বে উপ পরিদর্শক মোবারক হোসেন ও জামিরুল ইসলাম শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ে অভিযান চালিয়ে, গাজীপুর – নরসিংদী সড়কে একটি নিশান এক্স ট্রেইল গাড়ীসহ হৃদয় নামে একজনকে আটক করেন। পরে গাড়ীতে তল্লাশী চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হৃদয় মিয়া গাজীপুরের জয়দেবপুর উপজেলার দরগারচালার সাজু মিয়া ছেলে।
পরিদর্শক এরশাদ উল্লাহ আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিবপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মুল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ