শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটিতে নরসিংদীর শান্ত

স্টাফ রিপোর্টার / ৬৩৮ বার
আপডেট : সোমবার, ২ জুন, ২০২৫

195

জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক হয়েছেন নরসিংদীর শান্ত আহমেদ ভূইয়া এরশাদ।
জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক নাদিরা আক্তার উর্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শান্ত আহমেদ ভূইয়া বলেন, আমাকে জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক নির্বাচিত করায়, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্বরণ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির স্হায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি।
শান্ত আহমেদ ভূইয়া’র পুরো পরিবার বিএনপি মনা। তিনি বিএনপির আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দল নরসিংদী জেলা কমিটির সভাপতি এবং আমদিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
শান্ত আহমেদ ভূইয়া এরশাদ নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের গৃধান ভুইয়ম গ্রামের নুরুল ইসলাম ভুঁইয়া’র ছেলে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ