শিরোনাম :
শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার এমনই বাজেট চাই ———————– শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খোকন, সাধারণ সম্পাদক মনজুর এলাহী নির্বাচিত

স্টাফ রিপোর্টার / ৪৮৩ বার
আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

162

নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও সাধারণ সম্পাদক মনজুর এলাহী নির্বাচিত হয়েছেন। শনিবার ২৬ এপ্রিল বিকেলে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌরসভা সুপার ফাইভ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলের গোপন ব্যালটের মাধ্যমে খায়রুল কবির খোকন-কে সভাপতি এবং মনজুর এলাহী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ফলাফল ঘোষণা করেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।
বিশেষ এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভাটি সঞ্চালনা করেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। এসময় আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও দপ্তর সংযুক্ত সাত্তার পাটোয়ারী।
উল্লেখ্য ইতিপূর্বে খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক ও মনজুর এলাহী সদস্য সচিব এর দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ