শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এপেক্স ক্লাব অব পল্লবীর পালাবদল

স্টাফ রিপোর্টার / ৭৩০ বার
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

471
  1. জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পল্লবীর ১২তম পালাবদল অনুষ্ঠান। একই সঙ্গে পল্লবী পক্ষ থেকে এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ড (২০২৫) সদস্যদের সম্বর্ধনা দেওয়া হয়।
    গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ-এ অডিটরিয়ামে সম্বর্ধনা সভা ও পালাবদল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেশের বেসরকারি জনপ্রিয় স্যাটেলাই টেলিভিশন চ্যানেল জিটিভি’র এডিটর ইন চিফ ইকবাল করিম নিশান। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান(এপে.) এম সায়েম টিপু।
    সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন, জাতীয় সহসভাপতি এপে. আবু নাঈম মো. মাকসুদুর রহমান, অতীত জাতীয় সভাপতি এপে. মো. আসলাম হোসেন, আবদুল মতিন শিকদার, লাইফ গভর্নর ও সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবীর।
    পালাবদল অনুষ্ঠানে পল্লবী ক্লাবের বিদায় সভাপতি দিনা ফারজানা জহির ২০২৫ বর্ষের সভাপতি এপে. মো. মঈনুল হোসেনকে দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-০২ এর গভর্নর এপে. মো. রাবিব হাসান।
    পালাবদল কমিটির চেয়ারম্যান এপে. জীবন কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত এতে অন্যদের মধ্যে ছিলেন, এপেক্স বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক (এনআইআরডি) কেএম রাশেদুজ্জামান খান চপল, জাতীয় সেবা ও সুনাগরকিত্ব বিষয়ক পরিচালক (এনওয়াইসিডি) এপে. এবিএম আজরাফ টিপু, জাতীয় কর্ম পরিচালক ( এনএডি) এপে. রফিকুল ইসলাম, সদ্য বিদায়ি জেলা গভর্ণর-০২ এপে. মো. শাহীন হক, লাইফ মেম্বার, এপেক্স ক্লাব অব নরসিংদী এপে. মোস্তাক আহমেদ ভূইয়া প্রমুখ।
    অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় শতাধিক এপেক্সিয়ান অংশগ্রহণ করেন। রাতের ভোজ ও র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ক্লাবের সভাপতি এপে. মো. মঈনুল।
Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ