শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

চিনিশপুর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ৩০১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

165

নরসিংদীতে চিনিশপুর ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চিনিশপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। কিন্তু খায়রুল কবির খোকনের বড় ভাই বিশিষ্ট সাংবাদিক রশিদুজ্জামান রুনু ইন্তেকাল করার কারনে তিনি উপস্থিত হতে পারেননি। চিনিশপুর ইউনিয়ন বিএনপির তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ভুইয়ার সভাপতিত্বে, ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন মোল্লা, জেলা মৎস্যজীবি দলের সভাপতি হাবিবুর রহমান মিলন,সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, ব্রামন্দী গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক আলতাফ হোসেন নাজির, ঘোড়াদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি, বিশিষ্ট আইনজীবী তানজিরুল হক,চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার। তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজীব ভুইয়ার সঞ্চালনায় ইফতারের পুর্বে খায়রুল কবির খোকনের বড় ভাই বিশিষ্ট সাংবাদিক রশিদুজ্জামান রুনু’র মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় চিনিশপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ