শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

নরসিংদী শহর যুবদলের আহবায়ক সুমন চৌধুরীর নামে আনীত মিথ্যা চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম / ৩১৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

146

চেতনা রিপোর্ট: নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে নরসিংদী রেলওয়ে স্টেশন মসজিদ ও মার্কেট কমিটির সদস্যবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কমিটির সদস্য মোঃ মিজানুর রহমান চৌধুরী ও জুয়েল মিয়া। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়াউর রহমান সোহেল।

এসময় লিখিত বক্তব্যে জিয়াউর রহমান সোহেল বলেন, বিগত ১৭ বছর ধরে রেলওয়ে মসজিদ ও মার্কেটের আয় ব্যয়ের কোনো হিসাব মসজিদ কমিটিকে দেননি নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুছা ও শ্রমিক লীগ নেতা এস এম আনোয়ার। পুরো মার্কেটের বেশীর ভাগ দোকান বরাদ্ধ দিয়েছেন তাদের একক সিদ্ধান্তে। এই দু’জন মিলে বরাদ্ধকৃত দোকানের ভাড়াসহ অনৈতিকভাবে আর্থিক বিভিন্ন সুবিধা নিয়েছেন তারা।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সম্প্রতি বিনা নোটিশে মসজিদের ২৩ বছরের খতিবকে চাকুরিচ্যুত করেছেন। আসন্ন রমজান মাসে তারাবীহ নামাজ পড়ানোর জন্য হাফেজ নিয়োগের বিষয়েও কিছুই জানানো হয়নি কমিটির কাউকে। এখনো স্বৈরাচারী কায়দায় মসজিদ কমিটি ও মার্কেট পরিচালনা করছে এই আওয়ামী দোসরদ্বয়। বিগত সরকার আমল থেকে শুরু করে বর্তমানেও সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে রেলস্টেশন প্লাটফর্মে বিভিন্ন দোকানের পসরা বসিয়ে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমান অর্থ। এই দূর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় ও ২৩ বছরের হিসাব চাওয়ায় স্টেশন মাস্টার এটিএম মুছা ও শ্রমিক লীগ নেতা আনোয়ার এই মিথ্যা অভিযোগ দায়ের করেছে স্বচ্ছ রাজনীতিবিদ মাহমুদুল হাসান চৌধুরী সুমনের বিরুদ্ধে। নিজেদের অপকর্ম ঢাকতেই এমন ন্যাক্কারজনক অপচেষ্টায় লিপ্ত রয়েছে এই আওয়ামী দোসররা বলেও জানান তিনি। অপরদিকে এই ঘটনায় দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ