শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বাইপাস সড়ক বাতিলের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ 

স্টাফ রিপোর্টার / ১২৭৪ বার
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

713

ঢাকা-সিলেট মহাসড়ক ৬ লেনের উন্নতি করণ প্রকল্পে নরসিংদীর মাধবদী অংশে মূলসড়ক বাদ দিয়ে বাইপাস সড়ক নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ সভা ও মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলার মাধবদী রেইন ওকে মার্কেটের ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি শিল্পপতি সিআইপি মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ও মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবু সালেহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাধবদী শহর বিএনপির সভাপতি ও মাধবদী বাবুর হাট রক্ষা বাস্তবায়ন কমিটি উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিশিষ্ট সমাজ সেবক মফিজুল ইসলাম, আব্দুল বাতেন শাহীন, শাহান উল্লাহ, আনোয়ার হোসেন, দেলোয়ার কমিশনার, গাজী ছাদেকুর রহমান প্রমুখ। এসময় বক্তারা বলেন, দেশের সর্ব বৃহত্তর পাইকারী কাপড়ের হাট শেখেরচরের বাবুর হাট বাঁচাও। মাধবদী বাচাঁও। শেখেরচর বাবুরহাটকে বাদ দিয়ে বাইপাস সড়ক মানি না, মানবনা। ঢাকা-সিলেট মাহাসড়ক ৬ লেন উন্নতকরণ বাইপাস সড়ক বাদ দিয়ে বর্তমান মূল ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ৬ লেন রাস্তার উন্নতিকরণ করতে হবে। দাবি মানা না হলে দিনব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ হরতালের ঘোষণা করা হবে বলেও বক্তারা হুঁশিয়ারি প্রদান করেন। প্রতিবাদ সভা শেষে কয়েক হাজার বিক্ষুদ্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ