শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

৩ দফা দাবীতে নরসিংদীতে মানববন্ধন করেছে বিডিআর কল্যান পরিষদ

স্টাফ রিপোর্টার / ৪৮৮ বার
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

226

২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে মেয়াদ শেষ হওয়া সাজাপ্রাপ্ত বিডিআর সদস্যদের মুক্তি, চাকুরীচ্যুত সকল সদস্যদের সরকারী সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকুরীতে পূনর্বহাল এবং তদন্ত কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ নির্ভয়ে কাজ করার জন্য ঘোষিত প্রজ্ঞাপনে ২এর ঙ ধারা বাতিলের দাবীতে মানববন্ধন করেছে বিডিআর কল্যান পরিষদ নরসিংদী জেলা। রবিবার (১২ জানুয়ারী) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিডিআর কল্যান পরিষদ নরসিংদী জেলা শাখার সভাপতি হাবিলদার আব্দুল আজিজ’র সভাপতিত্বে চাকুরীচ্যুত ও সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,
বিডিআর কল্যান পরিষদ নরসিংদী জেলার
সাধারণ সম্পাদক হাবিলদার মনিরুজ্জামান, সিপাহী মাহবুব হোসেন ,মোসাদ্দেক, তোফাজ্জলসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা জানান, সারা বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে। সরকার আমাদের দাবীগুলো না মানলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ