শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

নরসিংদীতে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ৩৮৫ বার
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

133

দূর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা শ্লোগানে নরসিংদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৯ ডিসেম্বর ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক জাতীয় পতাকা ও দূদকের পতাকা উত্তোলন করেন। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানগণ নিজ নিজ কার্যালয়ের ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) এটিএম শামসুজ্জামান’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক এনামুল হক,সিভিল সার্জন ডা.আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সামছুল আলম , কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিদর্শক আতিকুল
জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন নাজির, সদস্য হলধর দাস,পারভীন বেগমসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ