শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ, আটক ১

মাইনউদ্দিন সরকার / ৩৮৬ বার
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

156

নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১০ নভেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়নপুর এলাকার লালমিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে পণ্যবাহী কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় কাভার্ডভ্যান চালকের সহকারীকে আটক করা হয়।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামসুল আরেফিন।
আটককৃত ব্যক্তি হলেন- সিলেটের জৈয়ন্তপুর উপজেলার চিগনাগুল বাজারের ঘাটেরচটি এলাকার মো. মুছন মিয়ার ছেলে মো. সাদেক (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (অপরাধ) জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান সন্দেহ হলে রায়পুরার নারায়ণপুর লাল মিয়া ফিলিং স্টেশন এলাকায় আটক করে চালকের সহকারীকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী রয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় শ্যাম্পু, সাবান ও মেডিসিনসহ বিভিন্ন ধরনের এসব কসমেটিকস পাচার করা হচ্ছিল। এসময় কাভার্ডভ্যানটি জব্দ ও চালকের সহকারীকে আটক করা হয়। সরকারি শুল্ক ফাঁকি ও বিশেষ ক্ষমতা আইনে রায়পুরা থানায় আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ