শিরোনাম :
অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

নরসিংদীতে লুন্ঠিত মাইক্রোবাস সহ ৩ ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৬০২ বার
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

251

নরসিংদীর শিবপুরে ডাকাতদল ডাকাতি করে একটি মাইক্রোবাস লুন্ঠিত করার অভিযোগে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছেন শিবপুর থানা পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সামাজিক যোগাযোগ মাধ্যমে  এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও থানার আরিফুল ইসলাম পাভেল ওরফে আরিয়ান, রাজধানী ঢাকার আরামবাগের সৈয়দ জিসান ও ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের জাহিদুল আলম সামি।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গত ৪ অক্টোবর শিবপুর উপজেলার দক্ষিণ কারারচরের মিল গেইটের সামনে ঢাকা-সিলেট মহাসড়ক হতে অজ্ঞাতনামা ডাকাত দল একটি মাইক্রোবাস লুণ্ঠন করে নিয়ে যায়। পরে মাইক্রোবাসের মালিক মোঃ নাহিদ হোসেন গত ৬ অক্টোবর বাদী হয়ে শিবপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে আসলে তার দিকনির্দেশনায় পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সম্পৃক্ত থাকা ৩ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেন এবং তাদের তথ্যমতে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব এলাকা থেকে লুন্ঠিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। পরে তাদেরকে পুলিশী প্রহরায় আদালতে প্রেরণ করলে গ্রেপ্তারকৃতরা ১৬৪ ধারায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ