শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীতে পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ তিনজন আটক

স্টাফ রিপোর্টার / ৩৬০ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

120

নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার নরসিংদী সদর ও শিবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী প্রসিকিউটর মেহেদী হোসেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সামছুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে নরসিংদী “খ” সার্কেলের পরিদর্শক মোফাজ্জল হোসেন’র নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে একটি রেইডিং টিম গঠন করে নরসিংদী মডেল থানাধীন ভেলানগর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হারুন মিয়া (২৮) ও মোঃ রহিম মিয়া (৪৩) নামে দুজনকে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। পরে “খ” সার্কেলের সহকারী উপপরিদর্শক মোঃ হুমায়ুুন কবীর বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

পৃথক আরেকটি অভিযানে শিবপুর থানাধীন চৈতন্য এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহজালাল (২৮) নামে আরো এক মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। নরসিংদী “খ” সার্কেলের সহকারী উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সংশ্লিষ্ট ধারায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ