শিরোনাম :
নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা কৃষক ও গ্রামীণ অর্থনীতি বদলে দিতে পলাশে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত মেঘনা গ্রুপের রাক্ষুসী থাবা ১ : অবৈধভাবে খাল ভরাট প্রশাসন নিরব আদ-দ্বীন হাসপাতালের মগবাজার ছাড়া অন্য শাখা চলতে বাধা নেই : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে ক্লু লেস হত্যা মামলার আসামি গ্রেফতার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

নরসিংদীতে আজকেও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে সার্ভেয়ারগণ

মাইনউদ্দিন সরকার / ১০২৭ বার
আপডেট : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

484

নরসিংদীতে আজকেও কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করছেন সার্ভেয়ারগণ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা বাংলাদেশের মতো নরসিংদীতেও বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত সার্ভেয়ার গণ অংশগ্রহণ করেন।
সার্ভেয়ার পদে কর্মরত সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্নদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন।
তারা জানান ১৯৯৪ সালে প্রজ্ঞাপন ও গেজেট জারি করে সকল প্রকৌশল ডিপ্লোমাধারীদের ২য় শ্রেনীর পদমর্যাদা ও ১০ম গ্রেড প্রদান করা হয়।
সে অনু্যায়ী সকল ডিপ্লোমা প্রকৌশলীরা ১০ম গ্রেডের সুযোগ সুবিধা ভোগ করলেও সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীরা তা থেকে বঞ্চিত, যা ১৯৯৪ সালের প্রজ্ঞাপন ও ২০১৮ সালের কারিগরি শিক্ষা বোর্ড আইনের সুস্পষ্ট লংঘন ও কারিগরি শিক্ষার অবমূল্যায়ন।
সার্ভেয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তারা।

এসময় বক্তব্য রাখেন, সার্ভেয়ার আক্তার হোসেন, আমির হোসেন, আব্দুল আজিজ, শাখাওয়াত হোসেন,পারভেজসহ অন্যান্য সার্ভেয়ারগণ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ