শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর

স্টাফ রিপোর্টার / ৭৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

143

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় কভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় সিএনজির ৫ জন যাত্রী নিহত হয়। নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের একই পরিবারের সদস্য।
রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিস। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫), গাজীপুর জেলার নোয়াগাও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯)। অপর ৩ জন হলেন, নর‌সিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের আক্রাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও মোহাম্মদ আলীর ছেলে শিশু আমান উল্লাহ (৫)।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায়, খবর পেয়ে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সাথে দ্রুতগতি একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় এক শিশু এবং সিএনজি চালকসহ ৬ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক একে একে ৫ জনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর অবস্থায় সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে নিহতদের লাশ বাড়িতে এসে পৌঁচ্ছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দূরদুরান্ত থেকে মানুষ ছুটে আসেন নিহতদের লাশ দেখার জন্য। আজ (রবিবার) বিকেল সাড়ে ৫টায় (বাদ আছর) স্থানীয় আক্রাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ