শিরোনাম :
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সর্বোচ্চ ভোটে ছালেহ চৌধুরী সভাপতি নির্বাচিত বেকারী শিল্পের সঠিক মান বিষয়ক” ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চেয়ারম্যান অপপ্রচারের শিকার বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামী হয়েও বহাল তবিয়তে যুবলীগ নেতা শাহআলম প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দীন মাধবদীতে মব সৃষ্টি করে প্রতিপক্ষের উপর হামলা ইলেকট্রিক শক,অবৈধ চায়না ও কারেন্ট জালে মাছ শিকার : নিশ্চুপ নৌ পুলিশ শিক্ষার্থীদের অভিনব সম্মাননা প্রদান মিডিয়া ট্রায়ালে নরসিংদীর আইনজীবী অসুস্থ আজহারুন্নেছা : দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

নরসিংদীতে শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি রুবেল’র উদ্যোগে ইফতার বিতরণ 

স্টাফ রিপোর্টার / ৬২৪ বার
আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

228

নরসিংদীতে শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুবেল মিয়ার উদ্যোগে এতিম শিশু, ভাসমান গরিব, অসহায় মানুষ, পথচারী ও রিকশা চালকদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার  (৫ মার্চ ২৫ রমজান) বিকেলে প্যাকেটকৃত রান্না করা এ ইফতার বিতরণ করা হয়।
নরসিংদী শহরের দত্তপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা এবং ঈদগাঁপাড়া এতিমখানায় একশো করে দুইশো এতিম শিশু, নরসিংদী রেলওয়ে স্টেশনের ভাসমান মানুষ, শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী পথচারী, গরিব অসহায় ও খেটে খাওয়া রিকশাচালকদের মাঝে মোট এক হাজার প্যাকেটকৃত রান্না করা এ ইফতার বিতরণ করা হয়। রান্না করা এই ইফতারের মধ্যে ছিল মোরগ পোলাও।
নরসিংদী শহর যুবলীগ নেতা ও শহর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুবেল মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এ ইফতার বিতরণ করা হয়।
প্যাকেটকৃত রান্না করা ইফতার বিতরণ কালে নরসিংদী শহর ফল ব্যবসায়ীর সমিতির  সভাপতি মো. রুবেল মিয়া বলেন, ‘আমি প্রতিবছরই এলাকার গরিব, অসহায় মানুষ, এতিম শিশু ও পথচারীদের মাঝে রান্না করা এই ইফতার বিতরণ করে এসেছি। এরই ধারাবাহিকতায় আজকে মোট এক হাজার প্যাকেটকৃত রান্না করা খাবার ইফতার হিসাবে বিতরণ করেছি। এলাকার গরিব অসহায় রোজাদার মানুষের মাঝে এই ইফতার বিতরণ করে আমি আত্মতৃপ্তি পাই। তাই প্রতিবছর এই কাজটা আমি করি। 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ