শিরোনাম :
অনুমোদনহীন ২শ সরকারি স্কুলের ব্যবস্থাপনা কমিটি, ব্যাহত শিক্ষা কার্যক্রম কর্তৃপক্ষ উদাসীন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল অ্যামবিয়েন্ট ফেয়ার

স্টাফ রিপোর্টার / ৫৯২ বার
আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

134

জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল অ্যামবিয়েন্ট ফেয়ার। বিশ্বের ১৭০টি দেশের চার হাজার ৯২৮টি কোম্পানি তাদের পণ্য নিয়ে হাজির হয়েছে ওই মেলায়। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে ১২টি সহ মোট ৪৮টি কোম্পানি মেলায় অংশ নিয়েছে। মেলায় উপস্থিত হয়ে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিশ্বে গার্মেন্টস রফতানিতে চীনের পরই আমাদের অব্স্থান দ্বিতীয়, আর জার্মানি আমাদের দ্বিতীয় রফতানি গন্তব্যস্থল। দেশটিতে আমরা ৭ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করি, যার ৯৪ শতাংশই গার্মেন্টস পণ্য। রফতানির বহুমুখীকরণ প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আমরা শুধু গার্মেন্টসের ওপর নির্ভরশীল থাকতে চাই না। নানক বলেন, পাট বাংলাদেশের সোনালী ফসল। বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় পাট উৎপাদনকারী দেশ। আমাদের কাঁচা পাট জার্মানির মার্সিডিজ গাড়ির ফ্রন্টডেস্ক তৈরিতে ব্যবহৃত হয়। বাংলাদেশের উদ্যোক্তারা পাট দিয়ে ২৮২ ধরনের বহুমুখী পণ্য উৎপাদন করছেন যা বিশ্বের ১৩৫ দেশের রফতানি হয়।

গত ২৬ জানুয়ারি মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী। ওই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূইয়া। পরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং ইপিবির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাংলাদেশী স্টলগুলো পরিদর্শন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ