নরসিংদীর শিবপুরে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার লক্ষে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বুধ ও বৃহস্পতিবার উপজেলা সদরের কলেজ গেইট, খড়িয়া বাজার, বাঘাবসহ বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়। ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পক্ষে জনসচেতনামূলক লিফলেট কর্মসূচীতে নেতৃত্বদেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন।