মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

এশিয়ার সাথে জার্মানের উন্নয়ন বিএমজেড নীতি উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৭২৪ বার
আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

62

ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড) ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে এশিয়ার সাথে জার্মান উন্নয়ন নীতি আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেছে। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো: মোশাররফ হোসেন ভূইয়া এনডিসি। এছাড়াও জার্মানের মন্ত্রণালয় এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রদূত এবং অন্যান্য প্রাসঙ্গিক কূটনীতিক এবং তাদের মিত্র, সাংবাদিক, বিশিষ্ট ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন যাদের এদেশে ব্যবসা রয়েছে। এশিয়ার থিঙ্ক ট্যাঙ্ক, মানবাধিকার গ্রুপ, উচ্চ সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিএমজেড মন্ত্রী সভেনজা শুলজে এবং ২০২১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (ফিলিপাইনের) মারিয়া রেসা মূল বক্তব্য প্রদান করেন। প্যানেল আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডঃ বারবেল কফলার, বিএমজেডের সংসদীয় রাজ্য সচিব মারিয়া রেসা, ভারতীয় রাষ্ট্রদূত এইচই হরিশ পারভাথানিনি এবং ইউরোপীয় কমিশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল মরিয়ম ফেরান। নীতি বলতে তারা অভিহিত করেছে, উদ্ভাবনী, সামাজিক এবং নারীত্ববাদীকে। উদ্ভাবনী বলতে জার্মানির দৃষ্টিভঙ্গি হবে এশিয়ার অংশীদার দেশগুলিকে সবুজ এবং টেকসই অর্থনীতির জন্য সমর্থন করা যা পরিবেশের উপর কম ক্ষতিকর প্রভাব ফেলবে। সামাজিক, এই অর্থে যে জার্মানি দারিদ্র্যের বিরুদ্ধে সামাজিক ন্যায়বিচার এবং সামাজিক সুরক্ষা জালের জন্য অংশীদারদের সাথে সহযোগিতা করবে৷ নারীবাদী, কারণ লিঙ্গ নির্বিশেষে সকল মানুষকে সমানভাবে বিবেচনা করা হবে। এতে শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ অর্জিত হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ