মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

আখরাতের চিন্তা করলে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিন : মোশাররফ হোসেন ভূইয়া

স্টাফ রিপোর্টার / ৭১১ বার
আপডেট : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

64

জার্মনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও এনবিআরের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়াবলেছেন, আমরা মুসলমান। আমরা দুনিয়া ও আখেরাত বিশ্বাস করি। দুনিয়াতে আমরা যা কিছুই করিনা কেন, আখেরাতে আমাদের কর্মের হিসাব দিতে হবে। তাই আসুন আমরা আখেরাতের চিন্তা করে আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলি।

তিনি শুক্রবার ( ১ ডিসেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলার বালুসাইর নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানার নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব বাইতুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন রহমান, মমিনুর রহমান মমিন,তাতীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলী,বীর মুক্তিযুদ্ধা হাবিবুর রহমান, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাওছার হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক শাহীন,তোফাজ্জল হোসেন টাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূইয়া নিজ এলাকায় আসার কথা শুনে জেলার বিভিন্ন স্থান থেকে রাজনৈতিক, ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের বিভিন্ন লোকজন সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ