শিরোনাম :
সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠিত : আউয়াল সভাপতি, সজল সম্পাদক ধন্যবাদ তারেক রহমান : বিএনপিতে মুল্যায়িত হচ্ছেন ত্যাগীরা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ড্রীম হলিডে পার্ক নরসিংদী আইনজীবী সহকারীদের সাথে ভিপি খবিরুলের ইফতার নারীদের মানববন্ধন চলাকালে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাঁধা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

স্বতন্ত্র প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন বীরু

স্টাফ রিপোর্টার / ৭০০ বার
আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

85

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম খান বীরু।
নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলমের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ করে বঞ্চিত হয়েছেন। এই আসন থেকে এবারও দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।
মনোহরদী উপজেলা পরিষদের চারবারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেনে তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোহরদী-বেলাবোবাসীর স্বতঃস্ফূর্তভাবে ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে ধারণা করা যাচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ