শিরোনাম :
নরসিংদীতে জাল দলিলে জমি দখলের অভিযোগ: আদালতে মামলা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সোনালী ব্যাংকের ক্যাম্পেইন নরসিংদী জেলা প্রশাসকের উদাসীনতা : যে কোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা একজন আবদুল মান্নান ভূঁইয়া…….. নরসিংদীতে হাসপাতালে র‍্যাবের অভিযান ১২ দালাল আটক সরকারী প্রত্যেকটি দপ্তরে হয়রানী মুক্ত সেবা নিশ্চিত করতে হবে : নরসিংদী জেলা প্রশাসক শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ার কারখানা ইনডিপেনডেন্ট কলেজ : মনজুর এলাহী, এমপি মেঘনা গ্রুপের রাক্ষসী থাবা ২ : লীজ প্রাপ্ত না হয়েই মাটি ভরাট আমার বন্ধু মহাজাদু জানে….. নরসিংদীতে অনুমোদনহীন মোটরসাইকেল সংযোজন কারখানা : সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

রায়পুরায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শফিকুল ইসলাম / ১২০৩ বার
আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

480

নরসিংদীর রায়পুরায় প্রনোদনা কর্মসূচির আওতায় ২৪২০ জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল মোমেন মিয়া।
এসময় রায়পুরা উপজেলা কৃষি অফিসার বলেন, প্রাথমিক অবস্থায় ১৫৭০জন উপকারভোগী প্রান্তিক কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি সরিষা, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএমপি স্যার বিতরণ হয়েছে। পর্যায়ক্রমে ২৪ ইউনিয়নের সর্বমোট ২৪২০ জন উপকারভোগী প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সূর্যমূখী, চিনা বাদাম, পেঁয়াজ, মুসুরের বীজ ও সার বিতরণ করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কবির হোসেন প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ