শিরোনাম :
শিবপুরে ঈর্ষান্বিত হয়ে রাস্তা সরু করার অভিযোগ যুবদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন রোকনুল হক ভূঞা তীব্র তাপদাহে নরসিংদীতে রেড ক্রিসেন্ট কর্তৃক ছাতা পাখা ও পানি বিতরণ পররাষ্ট্র মন্ত্রী ড.খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী।
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

রায়পুরায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা আদায়

শফিকুল ইসলাম / ৮৫৪ বার
আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

118

নরসিংদীর রায়পুরায় অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটার অপরাধে দুই ট্রলারের মালিক একজনকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।
জানা যায়, নয়াচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাঠি কাটার দায়ে দুটো ট্রলার জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। দুই ট্রলারের মালিক রাজিব ভূইয়া। তিনি নরসিংদী সদর উপজেলা চর হাজিপুর এলাকার আশরাফ উদ্দিন ভূইয়ার ছেলে।নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, অবৈধভাবে খাস জমি থেকে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাৎক্ষণিক এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। সরকারি সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ