শিরোনাম :
নদী ও পরিবেশ রক্ষায় নরসিংদীতে ১০১ সদস্যের ‘নদী বাঁচাও আন্দোলন’ কমিটির আত্মপ্রকাশ পুলিশ-বিএনপি নেতাদের উপস্থিতিতে ধর্ষণ ঘটনায় সালিশ ॥ ক্ষোভে কিশোরীর গলায় ফাঁস দেশব্যাপী ধর্ষণের ঘটনায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্বেগ : দ্রুত বিচার ও আইন সংস্কারের দাবি। নরসিংদীতে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত নরসিংদীতে সদর প্রেসক্লাবের বৈশাখী পুনর্মিলন সাংবাদিকদের প্রধান দায়িত্ব সত্য উদঘাটন করা : জেলা প্রশাসক,নরসিংদী। নরসিংদীতে সফলভাবে সম্পন্ন হলো জিরো অলিম্পিয়াড ক্যাম্পেইন বানিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু : চেতনা পরিবারের শোক নরসিংদীতে রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছেন নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম বদলী আদেশে তোলপাড় নরসিংদী জেলা প্রশাসন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

চলতি মাসেই উৎপাদনে যাচ্ছে এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা

প্রতিনিধির নাম / ১০৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

303

চেতনা রিপোর্র্ট: ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সার্বিক কাজ শেষ হচ্ছে বিদেশি কোম্পানিকে বেঁধে দেয়া নির্ধারিত সময়ের আগেই। এশিয়ার সর্ববৃহৎ পরিবেশ বান্ধব এই সার কারখানাটি চলতি মাসেই পরীক্ষামূলক উৎপাদনে যাবে। প্রকল্পটির ৯৫ থেকে ৯৮ ভাগ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন ও কমিশনিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খানা দীলিপ, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক, বিসিআইসি’র চেয়ারম্যান সাইদুর রহমান, প্রমুখ।

শিল্পমন্ত্রী বলেন, ২০১৮ সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করে শিল্পমন্ত্রণালয়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে ও দেশে ইউরিয়া সারের চাহিদা মেটানোসহ সুলভ মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দিতেই এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা হয় । ফলে বছরে ৯ লক্ষ ২৪ হাজার মেট্রিকটন ইউরিয়ার সার উৎপাদন সম্ভব হবে। এছাড়া গ্যাস সংকটের কথা বিবেচনায় রেখে বিকল্প ব্যবস্থা বের করে কারখানাটিতে নিরবচ্ছিন্ন গ্যাসসহ সকল কার্যক্রম নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, এশিয়ার সবচেয়ে বড় পরিবেশ বান্ধব এই সার কারখানাটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানান তিনি।

প্রকল্প পরিচালক জানিয়েছেন এই সার কারখানাটির নির্মাণ কাজের প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ